ফুলমণি
ঘড়ি তখন জানান দিচ্ছে রাত এগারোটা বেজে গেছে। একচালা ঘরটার সামনে রিক্সাটা দাঁড়ালো। সারাদিনের ক্লান্তির পর মানুষটা ঘরে ফিরলো। হাতটা আঁচলে মুছে কুঁজো থেকে গ্লাসে জল ঢেলে এগিয়ে দিলো ফুল। -কি রান্না করেছিস ফুল? - বাড়িতে তো কিছুই নেই। তাই চালে ডালেই করেছি। -তুই দুপুর বেলা খেয়েছিলিস? - হ্যাঁ ও পাড়ার মন্দিরের বাইরে ভিখারিদের খাওয়াচ্ছিল। তোর জন্য একটু নিয়ে এসেছি। হাত মুখ ধুয়ে আয় ... -এনে আজকের পঞ্চাশ টাকা। -পঞ্চাশ টাকায় কি হয় রবি? তুই যখন রোজগার করতে পারবিই না তাহলে আমায় বিয়ে করলি কেন? -টোটোর যুগে রিক্সায় কে উঠবে বল? আমি কাল আরও দূরে যাবো। যে করে হোক টাকা রোজগার করে আনবো। তুই শুধু পাশে থাক ফুল, আমরা ঠিক ভালো থাকবো ... রবি ফুলের হাতটা ধরতেই ফুল হাতটা ছাড়িয়ে খাবার আনতে চলে গেল। আজ রাতে বোধহয় দুটো শরীর তো দূর মন দুটোও একে অপরকে ছুঁতে পারবে না... *********************************************** -তুই আজ ও লেট অভি? -সেই তো সব শেষই হবে একদিন। তাড়াতাড়ি আসি বা দেরি করে আসি...কি যায় আসে? -তোর তাহলে কিছু যায...