Posts

Showing posts from August, 2019

পুরানো ছন্দে নতুন গোয়েন্দাগল্প

Image
-হ্যালো মিস্টার মিত্তির ... -মিত্র। প্রদোষ মিত্র। - সরি সরি আমারই উচ্চারণের ভুল। কিন্তু আমি যে বড়ো বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। -আপনি যদি আমাকে পরিস্কার করে সব বলেন তাহলে সুবিধা হয়... - আমি আপনার বন্ধু অজিত বাবুর মামার প্রতিবেশী কমলেশ্বর চ্যাটার্জী বলছি। অজিত বাবুর মামা আমার বন্ধু হয়। ওনার কাছে আপনার অনেক কথা শুনেছি। আপনি যদি একবার আমার বাড়ি আসেন তো ভালো হয়। -আচ্ছা আমি বিকালে অজিতকে নিয়ে আপনার বাড়ি যাবো। -আপনি এলে আমি খুব উপকৃত হবো ... প্রদোষ ফোন রেখে সোফায় বসে খবর কাগজ হাতে তুলে নিল। ঠিক এমন সময়ে অজিত বসার ঘরে ঢুকলো। - কী হে বন্ধু, কী খবর? -তোমার মামার প্রতিবেশী কমলেশ্বর চ্যাটার্জী ফোন করেছিলেন এই মাত্র। - কী বলল বুড়ো? -বললেন খুব বিপদে পড়েছেন। একবার যেন ওর বাড়ি আমরা যাই। -দ্যাখো তোমার নাম প্রদোষ হতে পারে আর আমার নাম অজিত হতে পারে। কিন্তু সত্যজিৎ রায় আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে লেভেলের গল্প লিখেছেন সেরকম কেস আমরা জন্মে পাবোনা। -ব্যপারটা ছোটখাটো নয়। খবরের কাগজ বলছে ওনার বাড়ির কাজের লোক খুন হয়েছে আর ওনার বড়ো ছেলের ওপর সন্দেহের তীর রয়েছে। -কিন্তু.....