Posts

Showing posts from June, 2019

মুক্তি

Image
-Are you ok? -Yeah, I am fine... -আর কতদিন লোককে দেখাবে তোমরা "perfect couple"?? -যতদিন না তুই একটা চাকরি পাচ্ছিস। চাকরি পেয়ে আমাকে নিয়ে যাস্ এখান থেকে...                                ঋদ্ধি উঠে নিজের ঘরে চলে গেল। full volume এ Linkin Park এর Numb গানটা চালিয়ে চেপে রাখা কান্নাটা আর control করতে পারলো না ঋদ্ধি। ছোটোবেলা থেকে মাকে দেখেছে সবকিছু সহ্য করতে শুধু ঋদ্ধির মুখের দিকে চেয়ে। সেই মায়ের সামনেই যদি কেঁদে ফেলত তাহলে মা যে আরও দুর্বল হয়ে পড়তো। দিনের পর দিন মানুষটা বাবার অত্যাচার সহ্য করে আসছে তবুও হাসি মুখে সংসারটা সামলায়। আর ঋদ্ধি মায়ের জন্য কিছুই করে উঠতে পারেনি।                     এবার একটা চাকরি খুঁজতেই হবে। কিন্তু ঋদ্ধি যে গান ভালোবাসে...চাকরি পেলে ঋদ্ধি মাকে এই নরক থেকে নিয়ে যেতে পারবে। ওদিকে চাকরি পেলে সময়িতার বাবাও মেনে নেবে। সময়িতা আর ঋদ্ধির প্রেমটা তিন বছরের। তবুও যেন বিশ্বাসের একটা অভাব থেকে গেছে। কথায় কথায় শুধু ছেড়ে যাওয়ার ভয় দেখায় সময়...