Posts

Showing posts from September, 2019

দন্ডীপাক

Image
    ঘড়ির কাঁটাটা তখন সবে আটটার ঘরে ঢুকেছে। তিষামের ঘুম ভাঙলো। মাথাটা হালকা ধরে আছে। কিন্তু... তিষাম এই ঘরে এলো কী করে? বিছানা থেকে নেমে টলমল পায়ে তিষাম ঘরের বাইরে এলো। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে বসে আছে মাঝবয়সি এক ভদ্রলোক । -কে আপনি ? আর আমি এখন কোথায়? -আমি অর্ণব। তোমার স্বামী। এটা আমাদের বাড়ি... -কিন্তু আমি... আমার তো কিছু মনে পড়ছে না ... -আজ থেকে আট বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তোমার মাথায় আঘাত লাগে। তারপর থেকেই তোমার ভুলে যাওয়া শুরু হয়। তোমার শুধু একদিনেরই কথা মনে থাকে আর পরদিন সকালে তুমি সেটাও ভুলে যাও।তাই মনে করতে পারছো না.... -কিন্তু... -( তিষামের কপালে একটা চুমু এঁকে) এবার আমি আসি। নাহলে অফিসে দেরি হয়ে যাবে। নিজের খেয়াল রেখো ...              অর্ণব বেরোনোর সাথে সাথেই তিষামের ফোনে রিমাইন্ডারটা বেজে ওঠে। বিকালে ডক্টর রয় এর কাছে অ্যাপয়েন্টমেন্ট  আছে। ব্রেকফাস্ট করে নিয়ে তিষাম ওদের বিয়ের অ্যালবাম খুঁজতে বসে যায়। কিন্তু কোনো অ্যালবামই খুঁজে পেলো না তিষাম। শুধু স্টাডি টেবিলের ওপর দেওয়ালে লাগানো তিষাম আর অ...