কালো অসুখ
৪ঠা জুন ২০১৯ আজ সকালে হঠাৎই তৃষার ফোন এসেছিল। অনেকদিন পর ফোন করলো আজ। কাজের ব্যস্ততার জন্য আমারও খোজ নেওয়া হয়নি। তবে আজ গলাটা স্বাভাবিক মনে হলো না। কেমন যেন ভয় পেয়েছিল। বলছিল ওর সৎ মা নাকি ওকে মারার চেষ্টা করছে। আমাকে বারবার অনুরোধ করছিল আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে ওর সাথে দেখা করি। ভাবছি ফ্লাইটের টিকিটটা কেটেইনি। একেবারে বাড়িতেও দেখা করে আসবো। ৭ই জুন ২০১৯ কালকের ফ্লাইটে কলকাতা যাচ্ছি। মাকে জানিয়ে দিয়েছি। মা খুব খুশি তবে তৃষার কথা শুনে একটু চিন্তাও করছে। তৃষাকেও ফোন করেছিলাম কিন্তু ও ধরলো না। আমাদের আলাপ কলেজে। আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। কিন্তু হঠাৎ করে কোনো এক রোগে ওর মা মারা যায়। তারপর ওর বাবা আবার বিয়ে করেন। তারপর থেকেই তৃষা কেমন একটা হয়ে যায়। শেষ দিকে ও কলেজও আসতো না। কলকাতা ছাড়ার আগে শুনেছিলাম ও খুব অসুস্থ। ৯ই জুন ২০১৯ কাল এতো ক্লান্ত ছিলাম যে লেখা হয়নি। আজ তৃষার বাড়ি গেছিলাম। কিন্তু তৃষা ছিল না। ওর সৎ মা ছিল। ব্যবহা...